UGC News: দেশের শিক্ষাক্ষেত্রে এক তীব্র আলোড়ন তুলেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (UGC) সাম্প্রতিক নির্দেশিকা। সদ্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে কমিশন ঘোষণা করেছে, সারাদেশে মোট ২২টি প্রতিষ্ঠানকে ভুয়ো বিশ্ববিদ্যালয় হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই তালিকার মধ্যে পশ্চিমবঙ্গের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের নামও অন্তর্ভুক্ত। সবচেয়ে বেশি জাল বিশ্ববিদ্যালয়ের অবস্থান রাজধানী দিল্লিতে।

UGC-র প্রকাশিত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, যেসব সংস্থা কোনও প্রকার বৈধ স্বীকৃতি ছাড়াই নিজেদেরকে “বৈধ বিশ্ববিদ্যালয়” হিসেবে উপস্থাপন করছে এবং শিক্ষার্থীদের কাছে প্রতারণামূলকভাবে ডিগ্রি প্রদান করছে, তাদের সকলকেই ভুয়ো প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হচ্ছে। কমিশন জানায়, ১৯৫৬ সালের UGC আইনের ধারা অনুসারে, এইসব ভুয়ো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রদান সম্পূর্ণ অবৈধ ও অগ্রহণযোগ্য। সুতরাং, এই প্রতিষ্ঠানগুলির থেকে অর্জিত যেকোনও ডিগ্রি পেশাগত বা শিক্ষাগত পরিসরে কোনও বৈধ মর্যাদা পাবে না।
চলতি বছরের অক্টোবর মাসে প্রকাশিত তালিকা অনুযায়ী, দিল্লি এককভাবে সর্বাধিক সংখ্যক ভুয়ো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রস্থল—২২টির মধ্যে ১০টি রাজধানীতেই অবস্থিত। এর পরের অবস্থানে রয়েছে উত্তরপ্রদেশ, যেখানে চারটি প্রতিষ্ঠানকে অস্বীকৃত ঘোষণা করা হয়েছে।
UGC জানায়, “শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষার স্বার্থে রাজ্যভিত্তিক এই তালিকা প্রকাশ অপরিহার্য।”
দিল্লির ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলির তালিকা:UGC News
১) অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ পাবলিক অ্যান্ড ফিজিক্যাল হেলথ সায়েন্সেস স্টেট গভর্নমেন্ট ইউনিভার্সিটি (AIIPHS)
২) কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড, দরিয়াগঞ্জ
৩) ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি
৪) ভোকেশনাল ইউনিভার্সিটি
৫) ADR-সেন্ট্রিক জুরিডিক্যাল ইউনিভার্সিটি, ADR হাউজ, রাজেন্দ্র প্লেস
৬) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
৭) বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি ফর সেলফ এমপ্লয়মেন্ট, রোজগার সেবাসদন
৮) স্পিরিচুয়াল ইউনিভার্সিটি (আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়), রিঠালা, রোহিণী
৯) ওয়র্ল্ড পিস অফ ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, পীতমপুরা
১০) ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কোটলা, মুবারকপুর
উত্তরপ্রদেশের ভুয়ো বিশ্ববিদ্যালয়:UGC News
১) গাঁধী হিন্দি বিদ্যাপীঠ, প্রয়াগ
২) নেতাজি সুভাষচন্দ্র বোস ওপেন ইউনিভার্সিটি, আলিগড়
৩) ভারতীয় শিক্ষা পরিষদ, ভারত ভবন, ফৈজাবাদ
৪) মহামায়া টেকনিক্যাল ইউনিভার্সিটি, নয়ডা
অন্ধ্রপ্রদেশ:UGC News
১) ক্রাইস্ট নিউ টেস্টামেন্ট ডিমড ইউনিভার্সিটি
২) বাইবেল ওপেন ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া, বিশাখাপত্তনম
❖ পশ্চিমবঙ্গ:
১) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন, কলকাতা
২) ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ, ডায়মন্ড হারবার রোড
❖ মহারাষ্ট্র:
রজা আরবিক ইউনিভার্সিটি, নাগপুর
❖ পুদুচ্চেরী:
শ্রী বোধি অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশন
UGC-র মতে, ২০২২ সাল থেকেই কেরল ও কর্নাটকে “রজা আরবিক ইউনিভার্সিটি” এবং “শ্রী বোধি অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশন”-কে ভুয়ো বলে চিহ্নিত করা হয়েছিল।
❖ কেরল ও কর্নাটক:
১) বদাগানভি সরকার ওয়র্ল্ড ওপেন ইউনিভার্সিটি এডুকেশন সোসাইটি, গোকাক, বেলগাম
২) সেন্ট জনস ইউনিভার্সিটি, কিসানপত্তনম
অন্যদিকে, কমিশন ২০২৫-’২৬ অর্থবর্ষে ১০১টি বিশ্ববিদ্যালয় এবং ক্যাটেগরি ১-এর ২০টি প্রতিষ্ঠানকে ওপেন ও দূরশিক্ষা পদ্ধতিতে পাঠদানের অনুমোদন দিয়েছে। নতুন শিক্ষাবর্ষ ইতিমধ্যেই জুলাই-অগাস্ট থেকে শুরু হয়েছে।
UGC-র সরকারি ওয়েবসাইটে সম্পূর্ণ তালিকা দেখতে ভিজিট করুন:
🔗 https://www.ugc.gov.in/universitydetails/Fakeuniversity
Read More News: Weblips Bangla
সতর্কবার্তা:
শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে, কোনও প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আগে অবশ্যই UGC-এর স্বীকৃতি যাচাই করে নিন। অন্যথায়, বছরের পর বছর পরিশ্রম করেও আপনার ডিগ্রি আইনগতভাবে শূন্য ঘোষিত হতে পারে।