Notification

Malda Violence : শুভেন্দু অধিকারীর ভিডিও পোস্ট, পুলিশের গাড়ি ভাঙচুর, উত্তেজনার অভিযোগ

Sahil
3 Min Read

মালদায় অস্ত্র নিয়ে হট্টগোল, ভাঙচুরের ভয়াবহ দৃশ্য

Malda Violence: মালদার রাস্তায় ধারালো অস্ত্রের ঝলকানি, চিৎকার, ভাঙচুর আর অশান্তি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমনই একটি ভীতিকর ভিডিও শেয়ার করেছেন। তাঁর অভিযোগ, মহরম উদযাপনের আড়ালে পুলিশের উপস্থিতিতেও অস্ত্র হাতে শাসানি, ভাঙচুর ও তীব্র অরাজকতা চলেছে। রবিবার বিকেলে এই ভয়ঙ্কর দৃশ্যের ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে পরিবারের সদস্যদের কণ্ঠে আতঙ্কের ছাপ স্পষ্ট। সম্ভবত কোনও বাড়ির ছাদ থেকে এই ভিডিও ধারণ করা হয়েছে, যেখানে রাস্তায় উত্তেজিত আচরণ চোখে পড়ছে।

Malda Violence
Image credit: x(twitter)

দোকান ও বাড়িতে হামলা, বিনা কারণে ভাঙচুর

স্থানীয় সূত্র জানায়, রবিবার মালদার ইংলিশবাজারের নোরহট্টা গ্রাম পঞ্চায়েতে উত্তেজনা ছড়ায়। মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর বাজারপাড়া এলাকায়ও ভয়াবহ অশান্তি দেখা যায়। তাজিয়া মিছিলকে ঘিরে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হিংসার রূপ নেয়।

রবিবার সন্ধ্যায় মহরমের তাজিয়া মিছিলের সময় দুই গোষ্ঠীর মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, মিছিলে অংশ নেওয়া কিছু ব্যক্তি লাঠি ও বাঁশ নিয়ে দোকানে ভাঙচুর চালায়। পরিস্থিতি শান্ত করতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

Malda Violence: পুলিশের উপর হামলা, গাড়িতে ভাঙচুর

মঙ্গলবার সকালে এলাকায় ফের উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের দাবি, সকাল থেকেই কিছু দুষ্কৃতী দোকান ও বাড়িতে হামলা শুরু করে। ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের গাড়ি ঘিরে হামলা শুরু হয়। পুলিশের উপর ইট-পাথর ছোঁড়া হয়, যাতে একজন পুলিশ আধিকারিক ও তিনজন সিভিক ভলান্টিয়ার আহত হন। একটি পুলিশ গাড়ি ও কয়েকটি ব্যক্তিগত গাড়িতেও ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বড় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। রাস্তায় টহল চলছে।

শুভেন্দুর দাবি: ‘হিন্দুদের ঐক্য প্রতিরোধ গড়েছে’

বিকেলে এক সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারী মহরমের অশান্তি নিয়ে মুখ খোলেন। ভিডিও প্রমাণ দেখিয়ে তিনি অশান্তি ও হুমকির অভিযোগ করেন। তিনি বলেন, “যেখানে হিন্দুরা একত্রিত হয়েছে, সেখানে প্রতিরোধ তৈরি হয়েছে। নন্দীগ্রামে আমার এলাকায় তারা ব্যর্থ হয়েছে, কারণ হিন্দুরা ঐক্যবদ্ধ। তুলসীর মঞ্চে হাত দেওয়ার চেষ্টা হলে হিন্দুরা ঠেকিয়েছে।”(Malda Violence)

Malda Violence Video Posted by Suvendu Adhikari

মুসলিম তোষণের অভিযোগ

শুভেন্দু আরও দাবি করেন, “মহেশতলায় হিন্দুদের ঐক্যের অভাবে তুলসী মঞ্চ উঠিয়ে দেওয়া হয়েছে। রাজ্যে মুসলিম তোষণ চরমে পৌঁছেছে।” তিনি বাংলার পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের তুলনা করেন।

Read More: পশ্চিমবঙ্গের চিকিৎসা বেহাল: কেন মানুষ ছুটছে চেন্নাই ও বেঙ্গালোরে?( West Bengal healthcare crisis )

প্রশাসনের তৎপরতা ও তদন্ত

এই ঘটনাগুলোর পর জেলা প্রশাসন তৎপর হয়েছে। অশান্তির ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে, বিজেপি নেতৃত্ব সাম্প্রদায়িক তোষণের অভিযোগ তুলে সরব হয়েছে।

Share This Article
Leave a Comment